সর্বশেষ

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, হাসান শেখ, শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, রাতুল আহসান।

শহীদ মিনার থেকে জাহিদের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় মিছিল

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন পদত্যাগের ঘোষণা দেন। এসময় অন্য সদস্যরাও পদত্যাগের ঘোষণা দেন।

আলী হুসাইন বলেন, ‘আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি; কিন্তু ২৪-এর গণ-অভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম ও পথচলা- তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ জানুয়ারি ২০২৬
Trulli

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ