সর্বশেষ

গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস কর্মীদের আশ্বস্ত করলেন ডা. বাবর

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর এসেনসিয়াল ড্রাগস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় বৈষম্য দূর ও চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় স্থানীয় কর্মীরা অভিযোগ করেন যে, গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা হওয়ায় তারা বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য, হয়রানি ও অন্যায্য ছাঁটাইয়ের শিকার হচ্ছেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে ডা. বাবর আশ্বস্ত করেন যে, বিএনপি ক্ষমতায় আসলে কোনো কর্মীর চাকরি যাবে না এবং ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে।

বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ইতিমধ্যে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।

সভায় তিনি গোপালগঞ্জকে অবহেলিত না রাখার প্রতিশ্রুতি দিয়ে জেলার স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ এসেনসিয়াল ড্রাগসের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জানুয়ারি ২০২৬
Trulli

গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস কর্মীদের আশ্বস্ত করলেন ডা. বাবর