সর্বশেষ

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

অনলাইন ডেস্ক

মধ্যপাচ্যের চলমান যুদ্ধে লেবাননের বৈরুতের হামরা এলাকায় দীপালী আক্তার (৩৪) নামে ফরিদপুর জেলার এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।

গত ৮ এপ্রিল সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি।

দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে দীপালী গৃহকর্মী হিসেবে লেবাননে যায়। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জানা গেছে, এই দিন দিপালী যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে তার কফিলের (চাকরিদাতা) পরিবারেরও ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালি ছিলেন চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে দূতাবাসেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিটেন্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ট্রাম্প

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ এপ্রিল ২০২৬
Trulli

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত