সর্বশেষ

তিন বছরেও ভাইবা নেই—সিজিএর নিয়োগে অজানা জট, রাস্তায় নামলেন প্রার্থীরা

মাহবুব আলম মানিক

প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার ফল প্রকাশের তিন বছর পেরিয়ে গেলেও এখনও ভাইবা পরীক্ষার কোনো উদ্যোগ না নেওয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে হিসাব মহা নিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ে। দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক রহস্যজনক নীরবতার প্রতিবাদে এবার রাজপথে নেমেছেন অফিস সহায়ক পদে উত্তীর্ণ প্রার্থীরা।

বুধবার রাজধানীর সিজিএ ভবনের সামনে শতাধিক প্রার্থী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেন। তারা অভিযোগ করেন, ফল প্রকাশের পর থেকে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও প্রতিবারই আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

প্রার্থীদের দাবি, নিয়োগ প্রক্রিয়াটি অস্বাভাবিকভাবে বিলম্বিত হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ। কেউ কেউ এটিকে অদৃশ্য প্রভাব বা অভ্যন্তরীণ জটিলতা বলেও উল্লেখ করেন।

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

একজন ভুক্তভোগী প্রার্থী মো: সোহরাব হোসাইন বলেন,
তিন বছর ধরে আমরা অপেক্ষা করছি। অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, পরিবারে আর্থিক সংকট বাড়ছে—কিন্তু কর্তৃপক্ষ নিশ্চুপ।

আরেক প্রার্থী শ্রী কাজল ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে বছরের পর বছর ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের সঙ্গে প্রহসনের সামিল।

অবস্থান কর্মসূচী থেকে প্রার্থীরা দ্রুত ভাইবা পরীক্ষার তারিখ ঘোষণার আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। তবে এ বিষয়ে হিসাব মহা নিয়ন্ত্রক কার্যালয়ের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাওয়া যায়নি, তবে জানা যায় আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন উপহিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন -২)কর্মকর্তা শাকিলা জামান।

রৌমারী কর্তিমারী মোহাম্মদদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে ৩০০শত টাকা করে নেওয়ায় দুই প্রতারক জনতার হাতে আটক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ এপ্রিল ২০২৬
Trulli

তিন বছরেও ভাইবা নেই—সিজিএর নিয়োগে অজানা জট, রাস্তায় নামলেন প্রার্থীরা