সর্বশেষ

সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে শতবর্ষের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা বৈশাখী মেলা

মোঃ মাইনুল ইসলাম

শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে অঙ্গে মাখা বৈশাখ মেলা (১৫ই এপ্রিল ) বুধবার দিনব্যাপী সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষের (পহেলা বৈশাখ) উৎসবের আনন্দ,ঐতিহ্য ও বৈশাখী রোদ-ধুলোর মাঝে বাঙ্গালির আত্মিক মিলন,এই দিনে লাল-সাদা পোশাকে সেজে,মেলায় ঘুরে,পান্তা-ইলিশ খেয়ে এবং বৈশাখী ঝড়-রোদকে আলিঙ্গন করে নতুন বছরকে বরণ করে নেয়া হয়,যা বাঙালিয়ান এক ঐতিহ্য।

বৈশাখের আবহে যা যা থাকে: পোশাক ও সাজ: বাঙালিরা ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি,পাঞ্জাবি পরে নববর্ষ উদযাপন করে।
নারীরা খোঁপায় ফুল ও হালকা মেকআপে বৈশাখী সাজে সেজে ওঠে।

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাংস্কৃতিক উৎসব: দিনটি শুরু হয় রবীন্দ্রসংগীতের মাধ্যমে,এছাড়া হালখাতা, মেলা,এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খাবার: পান্তা ভাত,ইলিশ ও বিভিন্ন রকমের মিষ্টির আয়োজন থাকে।

বৈশাখের ধুলো: বৈশাখী ঝড় ও ধুলোমাখা রোদের মাঝেও বাঙালির আনন্দ থেমে থাকে না,যা অঙ্গে মাখা বৈশাখের অন্যতম প্রতীকপহেলা বৈশাখ বাঙালির মিলনমেলা,যা নতুন আশা ও উদ্দীপনা নিয়ে আসে।

সাভার বিরুলিয়া শত বছরের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলাকে ঘিরে সারাদিন সাভার গাজীপুর ঢাকা শহর ঢাকার আশপাশের বিভিন্ন অঞ্চলের থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতি লক্ষণীয়।

উখিয়ার রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ, পরিচয় মেলেনি কয়েকটি মরদেহের

সাভাার থানাধীন বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিন নেতৃত্বে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। শান্তিপূর্ণভাবে মেলা শেষ করায় বিরুলিয়া ক্যাম্পের সকল পুলিশকে ও আগত দর্শনার্থীদের বিরুলিয়া বাসীর পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন,বিরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো.আপেল দেওয়ান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ এপ্রিল ২০২৬
Trulli

সাভার বিরুলিয়া তুরাগ নদীর তীরে শতবর্ষের ঐতিহ্যবাহী দিগম্বরী মেলা বৈশাখী মেলা