সর্বশেষ

থানায় এজাহার দায়ের, ঈদগাঁওতে শিক্ষক মোজাম্মেল এর উপর হামলা

উপজেলা সংবাদদাতা

আলা উদিদন, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁওতে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের (৩৫) উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোজাম্মেল হক ওই এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখাকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা এক দুর্বৃত্ত তার উপর লাঠি-সোটা ও দা দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পর আহত শিক্ষক একই দিন বিকেলে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন। এতে ঈদগাঁও ইউনিয়নের মৃত নজির আহমদের পুত্র মো. আব্দুল্লাহকে আসামি করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, কিছুদিন আগে মাদকবিরোধী একটি প্রতিরোধ সভা তার নেতৃত্বে এলাকায় অনুষ্ঠিত হয়, যেখানে সাবেক চেয়ারম্যান, বর্তমান মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী এলাকায় মাদক কারবারিদের নজরদারিতে রাখা শুরু হলে সংশ্লিষ্টরা ক্ষুব্ধ হয়ে তাকে হুমকি-ধমকি দিতে থাকে বলে অভিযোগ করা হয়।

রৌমারী কর্তিমারী মোহাম্মদদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে ৩০০শত টাকা করে নেওয়ায় দুই প্রতারক জনতার হাতে আটক

এদিকে হামলার খবর বিদ্যালয়ে পৌঁছালে সহকর্মী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা দ্রুত হামলাকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ এপ্রিল ২০২৬
Trulli

থানায় এজাহার দায়ের, ঈদগাঁওতে শিক্ষক মোজাম্মেল এর উপর হামলা