সর্বশেষ

সুন্দরগঞ্জ পেট্রোল মজুদের অভিযোগে সুমন সরদার নামে নৈশ প্রহরীকে গ্রেফতার

শহীদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে সুমন নামের এক দপ্তরী কাম নৈশ প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে।

বৃদ্ধ রিকশাচালকেকে মারধরের প্রতিবাদ করায় এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন এবং পরে বেশি দামে বিক্রি করতেন।

শুক্রবার সকাল থেকেই তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন। সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গিয়ে তিনি ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৬
Trulli

সুন্দরগঞ্জ পেট্রোল মজুদের অভিযোগে সুমন সরদার নামে নৈশ প্রহরীকে গ্রেফতার