সর্বশেষ

কুড়িগ্রাম রৌমারীতে বড়াইবাড়ী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক দিবস

আকতার হোসেন

কুড়িগ্রাম রৌমারীতে বড়াইবাড়ী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক দিবস।

আজ ১৮ এপ্রিল, ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। ২০০১ সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীর অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে রচিত হয় এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন, ১৮ এপ্রিল উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

বাউফলে নৌ পথে আইন-শৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

উক্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বিশিষ্ট সাংবাদিক যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির কুড়িগ্রাম,আব্দুর রাজ্জাক, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা।

অধ্যাপক মোখলেছুর রহমান আহ্বায়ক রাজিব পুর বিএনপি,
মোস্তাফিজুর রহমান রনজু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি,ইমান আলী (ইমন) সাবেক উপজেলা চেয়ারম্যান, মোজাফফর হোসেন প্রধান শিক্ষক কলাবাড়ী বি বি সি উচ্চ বিদ্যালয়, নাসির উদ্দিন আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা।

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর

রৌমারী উপজেলার ৫ টি প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণীর জনগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুহুল আমিন সাবেক সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম ৪ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম (লাল মিয়া) ও রানা পারভেজ।

সার্বিক সহযোগিতায় ছিলেন আবু সাইদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেকান্দার আলী ৬ নং ওয়ার্ড বিএনপি রৌমারী ।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৬
Trulli

কুড়িগ্রাম রৌমারীতে বড়াইবাড়ী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক দিবস