সর্বশেষ

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। ঘটনাটি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হলেও ট্যাংকার ও এর ক্রু সদস্যরা নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের বরাতে আলজাজিরা এ তথ্য জানায়। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তারা একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিষ্ঠানটির মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ‘দুটি গানবোট’ ওই ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালায়।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনের সতর্কবার্তায় বলা হয়, ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন—দুটি গানবোট কোনো রেডিও সতর্কবার্তা বা চ্যালেঞ্জ ছাড়াই গুলিবর্ষণ শুরু করে।

তবে ঘটনায় ট্যাংকার এবং এর ক্রু সদস্যরা নিরাপদে রয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে হরমুজে অবৈধ অস্ত্রায়ন ঝুঁকিপূর্ণ নজির স্থাপন করবে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং তিনি বলেছেন, কোনো পক্ষকে অবৈধভাবে একটি আন্তর্জাতিক নৌ-পথকে অস্ত্রসজ্জিত করার অনুমতি দেওয়া একটি নেতিবাচক নজির স্থাপন করবে। সেই সাথে অন্যান্য সমুদ্র রুটগুলো একইভাবে লক্ষ্যবস্তু হতে পারে।

নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের
স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়,  শুক্রবার (১৭ এপ্রিল) ফ্রান্স ও ব্রিটেন আয়োজিত হরমুজ প্রণালী বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠকে একথা বলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং।

বিশ্ব নেতাদের উদ্দেশে ওং বলেছেন, ‌‌‌‌‌‌‍‌‌‌হরমুজে এমন নজির তৈরি হলে বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্র পথ মালাক্কা প্রণালীর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোও ঝুঁকির মুখে পড়বে।

 তাই বিশ্ব এই পথে এগোতে পারে না।

সতর্ক করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, ‌’নৌচলাচলের স্বাধীনতা লঙ্ঘন করা একটি বিপজ্জনক নজির স্থাপন করে, যা বিশ্বকে নিয়মের পরিবর্তে বলপ্রয়োগ ও জবরদস্তির দিকে ঠেলে দেবে।’

‘চোখের বদলে চোখ’ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

জাতিসংঘের সমুদ্র আইন সনদে (ইউএনসিএলওএস) ট্রানজিট চলাচলের অধিকার অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ওং বলেন, ‘নৌ-চলাচলের অধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সকলের জন্য উন্মুক্ত, নিরাপদ ও সহজগম্য রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থেই জরুরি।’ তিনি আরো বলেন, ‘বর্তমান যুদ্ধবিরতিতে সব পক্ষকে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কাজ করে যেতে হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৬
Trulli

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে গুলি