সর্বশেষ

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে।

জুলাইয়ের ২০ দিনে রেমিট্যান্স এলো ২.০১৮ বিলিয়ন ডলার

শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।  তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে।

ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে।  এ নিয়ে এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৬
Trulli

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল