সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না

আলাউদ্দিন - কক্সবাজার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা বেগম স্বপ্না।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে বিএনপির জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে, যাদের মধ্যে শামীম আরা বেগম স্বপ্নাও রয়েছেন।

প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারানো নারীর পরিচয় নিয়ে যা জানা গেল

দলীয় সূত্রে জানা যায়, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত শুক্র ও শনিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ায় দলীয় যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করা হয়।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে শামীম আরা স্বপ্না দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তাঁর মনোনয়ন প্রাপ্তিকে কক্সবাজার জেলা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৬
Trulli

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না