সর্বশেষ

নিলুফার চৌধুরী এবার যাচ্ছেন সংসদে

অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনে জামালপুর থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মণি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মনোনয়ন ঘোষণার পর জামালপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, নিলোফার চৌধুরী মণি বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য ছিলেন। জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শামিম আহমেদ বলেন, নিলোফার চৌধুরী মণির মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।

শহীদ মিনার থেকে জাহিদের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় মিছিল

দীর্ঘদিন ধরে তিনি দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাকে মনোনয়ন দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত। প্রসঙ্গত, নিলোফার চৌধুরী মণি ১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন টেলি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৬
Trulli

নিলুফার চৌধুরী এবার যাচ্ছেন সংসদে