সর্বশেষ

সাভারে দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে আজ অনুষ্ঠিত হচ্ছে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন।

ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রার্থীদের সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে শিক্ষক পরিবার

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। র‍্যাব ও পুলিশের সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে কঠোর নজরদারিতে রয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময় শেষে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

সাভারে দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত