সর্বশেষ

সাভারে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সারা দেশের ন্যায় সাভারেও শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৬”। আজ ( মঙ্গলবার) সকালে সাভার উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,পরে এক বর্নাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিন করে।

​সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে আয়োজিত এই মেলা আগামী বৃহস্পতিবার ২১মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ​উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে স্থানীয় নাগরিকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আসা দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে তথ্য ও সেবা বুথ। মেলা থেকে নাগরিকরা কোনো রকম ভোগান্তি ছাড়াই সরাসরি ই-নামজারি (e-Namjari), হোল্ডিং ট্যাক্স, খতিয়ান বা পর্চার আবেদন, এবং ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা পাচ্ছেন।

এছাড়া অনেক জটিল বিষয়ের স্পটেই সমাধান দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ​ ​মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, “ভূমি সেবা নিয়ে সাধারণ মানুষের মনে যে দীর্ঘদিনের ভয় ও সংশয় ছিল, তা দূর করতেই এই মেলার আয়োজন।

গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আমরা সম্পূর্ণ ক্যাশলেস এবং ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে চাই, যাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে। ​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন জানান, মেলায় শুধু সেবাই দেওয়া হচ্ছে না, বরং কীভাবে সাধারণ মানুষ ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে ভূমির খাজনা ও খতিয়ানের আবেদন করতে পারেন সেই বিষয়ে ভূমি সেবা প্রত্যাশীদের অবগত করা হচ্ছে।

​ ​মেলায় সেবা নিতে আসা সাভারের স্থানীয় এক বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জমির মিউটেশন (নামজারি) নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম। মেলায় এসে কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলে খুব সহজেই নিয়মটা বুঝতে পারলাম এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলাম। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” ​মেলা প্রাঙ্গণে ডিজিটাল ভূমি সেবার পাশাপাশি একটি হেল্পডেস্কও রাখা হয়েছে।

তিন দিনের এই মেলায় সাভারের সর্বস্তরের জনগণকে এসে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা ও পরামর্শ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মেলায় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আক্তার , সাভার উপজেলা ভুমি অফিসের কানুনগো জিয়াউদ্দিন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ​

বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

সাভারে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু