সর্বশেষ

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শহীদুল ইসলাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর ভাই মোঃ শাহআলম মন্ডল বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শিবালয়ের যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে,নদীর পাড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী

মামলায় মিরাপাড়া গ্রামের মোঃ আতিকুর রহমান আতাবসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ মে ২০২৬ তারিখ বিকেলে ভুক্তভোগী নারী বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে প্রধান আসামি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করে।

এ সময় পরিবারের এক শিশু সদস্য ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে রাখলেও আসামী মীরা পাড়ার গ্রামের ইন্তাজের পুত্র নাইম এসে হামলা, মারধর ও ভাঙচুর চালিয়ে অভিযুক্তকে পালাতে সহায়তা করে বলে অভিযোগ করা হয়েছে।

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের বাবুর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো আমিন বাজারবাসী

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে বাদী গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১