সর্বশেষ

সহজে ডিজিটাল সেবা দিতে দোহার ও নবাবগঞ্জে ভূমি মেলা

শহীদুল ইসলাম

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) সকালে দুই উপজেলা প্রশাসনের পৃথক উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ডিজিটাল সেবা প্রদর্শনীর মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। মূলত হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে নাগরিকদের ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে একযোগে সারা দেশে ভূমি সেবা মেলার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়।
এর ঠিক পরপরই বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় মেলার মূল লক্ষ্য ও তিন দিনের সেবামূলক কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।

মানিকগঞ্জে প্রশাসনের চোখের সামনেই যমুনায় বালু লুট,ঝুঁকিতে জাতীয় বিদ্যুৎ গ্রিড,সহস্রাধিক বসতবাড়ি

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য, উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান ও থানার ওসি (তদন্ত) মিজানুর রহমা, বিএনপি নেতা আবুল কালাম খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভূমি অফিসের কানুনগো আবু বকর সিদ্দিক, সার্ভেয়ার শহিদুল ইসলাম এবং নাজির কাম ক্যাশিয়ার ফজলুর রহমান।

অনুরূপ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলাতেও তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সিবগাত উল্লাহ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় কর্মকর্তারা উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন।

মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত নানাবিধ হয়রানি থেকে মুক্তি দিতে এবং আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি সচেতন করতেই এই উদ্যোগ।

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে শিক্ষক পরিবার

আগামী তিন দিন মেলা প্রাঙ্গণে নাগরিকেরা সরাসরি উপস্থিত হয়ে ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান, ই-নামজারি, খতিয়ানসহ বিভিন্ন পরামর্শ ও সেবা সরাসরি বুথ থেকে গ্রহণ করতে পারবেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

সহজে ডিজিটাল সেবা দিতে দোহার ও নবাবগঞ্জে ভূমি মেলা