সর্বশেষ

মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৩ মে) মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন, নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ এবং ভুটানপাড়া-কলকিহারা ভায়া মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (মোস্তাক)।
‎
‎অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে মোট ১৩০টি স্প্রে মেশিন, ২২ সেট নলকূপ ও ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভুটানপাড়া-কলকিহারা ভায়া মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বলেন, রাজিবপুর উপজেলার সবচেয়ে অবহেলিত ও নদীবেষ্টিত এলাকা হলো মোহনগঞ্জ ইউনিয়ন। এ অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা। তিনি জানান, নদীর বাম তীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা আমির আবুল বাশার আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সৌরভ কুমার সাহা, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য।
‎
‎

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উখিয়ার রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ, পরিচয় মেলেনি কয়েকটি মরদেহের
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ মে ২০২৬
Trulli

মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান