সর্বশেষ

আশুলিয়ায় সাড়ম্বরে শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: সাজ্জাদুল হাসান মিঠু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আসাদউল্লাহ আহমদ (দুলাল)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল। আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নওগাঁর মান্দায় ঈদ পুনর্মিলনীর নামে ‘অশ্লীল নৃত্য’, ক্ষোভ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

অনুষ্ঠানে ধামসোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং জিয়াউর রহমানের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করা হয়। সবশেষে উপস্থিত সবার মাঝে উন্নতমানের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নবাবগঞ্জে কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মে ২০২৬
Trulli

আশুলিয়ায় সাড়ম্বরে শহিদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত