সর্বশেষ

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা (CEHRLA) সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা (CEHRLA) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে বেলকুচির তামাইয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা (CEHRLA) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ আলী।

ঈদ শুভেচ্ছা বিনিময় করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ আলী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র কেন্দ্রীয় ও জেলা কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি সিরাজগঞ্জের হতদরিদ্র অসহায় মানুষদের মানবাধিকার ও আইনী সহায়তা প্রদানে তাদের পাশে থাকার আহব্বান জানান। পাশাপাশি সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে ও আলোকপাত করেন।

উন্নয়ন ও মানবিকতার অনন্য প্রতীক মাহমুদুল হাসান আলাল: ভাইয়ের আদর্শেই আধুনিক বিরুলিয়া গড়ার প্রত্যয় আনোয়ার হোসেনের

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খন্দকার মোহাম্মদ আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, মো: আছির উদ্দীন মন্ডল, উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী, শাকিল আহমেদ শুভ, মেডিক্যাল শিক্ষার্থী, মোস্তাকিম মোহাম্মদ আকাশ, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা জেলা শাখার সদস্য, রিয়াদুল হক, মো: জাকারিয়া হোসেন জয়, খন্দকার মাসুদ রানা, মো: জহুরুল ইসলাম, মো: এশারত হোসেন, কাওছার আহমেদ, মো: ওবায়দুল হোসেন রিপন প্রমুখ।

ঢাকা থেকে বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মে ২০২৬
Trulli

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা (CEHRLA) সিরাজগঞ্জ জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত