সর্বশেষ

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে ইতিমধ্যে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীসহ কর্মজীবী মানুষেরা।

তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পারছেন বলে জানা গেছে। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, আশুলিয়ার বাপাইল, নবীগর, সাভার ও গাবতলী বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের আনাগোনা দেখা যায়। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকায় কোথাও অতিরিক্ত ভিড় বা যাত্রীদের দুর্ভোগের চিত্র চোখে পড়েনি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে সবাই একদিনে রাজধানীতে ফিরছেন না। ধাপে ধাপে ফিরছেন, এজন্য যাত্রীদের চাপ নেই।

এদিকে ঈদের সময় বিভিন্ন কারণে বাড়ি যেতে না পারা অনেকেই এখনো পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। ফলে মহাসড়কে দুইমুখী যাত্রার চিত্র লক্ষ করা গেছে। একদিকে ঢাকামুখী যাত্রী, অন্যদিকে গ্রামমুখী যাত্রী, দুই পক্ষের চলাচলে কিছুটা ব্যস্ততা থাকলেও কোথাও বিশৃঙ্খলা তৈরি হয়নি।

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ থেকে সকাল ১১টায় সাভারে এসে নামেন মঞ্জুর হোসেন। তিনি পৌরসভার শাহীবাগ এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। বাবা-মা পরিবারের লোকজন গ্রামে থাকায় তিনি প্রতিবছর গ্রামে গিয়ে ঈদ উদযাপন করেন। মঞ্জুর হোসেন বলেন, ‘কাজের চাপে বছরের অন্যান্য সময় বাড়ি যেতে পারি না। তাই ঈদের ছুটিতে বাড়ি গেলেও ছুটি শেষে ঢাকা ফিরতে মন চায় না। সারাক্ষণ অস্থির লাগে। মনে হয়, গ্রামে যদি মা-বাবার সঙ্গে সবসময় থাকা যেত, তাহলে অনেক ভালো লাগতো। কিন্তু কর্মের কারণে রাজধানীতে ছুটে আসতে হয়।’

বেসরকারি চাকরিজীবী সাবিনা আক্তার বলেন, ‘ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় ছিল, ফেরার সময় তেমনটা পাইনি। বাসেও খুব বেশি চাপ ছিল না, আরামেই চলে এসেছি।’ তার সঙ্গে থাকা নারগিস আক্তার বলেন, ‘অনেকে এখনও গ্রামেই আছেন, তাই ভিড় কম। তবে দুই-একদিন পরই ঢাকায় মানুষের চাপ বাড়বে বলে মনে হচ্ছে। পুরো সপ্তাহজুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবেন।’

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাসের সহকারী আশরাফুল জানান, ফিরতি চাপ এখনও পুরোপুরি শুরু হয়নি। যাত্রী আছে, তবে আগের বছরের মতো হুড়োহুড়ি বা ভিড় নেই।

উখিয়ার রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ, পরিচয় মেলেনি কয়েকটি মরদেহের

বৈশাখী পরিবহনের চালক আলমগীর হোসেন বলেন, ‘ঈদের ছুটি শুরুর পর থেকে রাজধানীতে যাত্রী নেই। আজও যাত্রী কম থাকলেও গত কয়েক দিনের তুলনায় রাস্তায় গাড়ি বেড়েছে। ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফেরা শুরু করেছেন। আজ অধিকাংশ মানুষ চলে আসবেন। আশা করি কাল থেকে যাত্রীর চাপ বাড়বে।’ এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হওয়ায় ঢাকার সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন। ছুটি শেষে সোমবার থেকে অফিস-আদালত, ব্যাংকসহ অধিকাংশ প্রতিষ্ঠান খুলবে। ফলে দিনের শেষভাগে রাজধানীতে ফেরার চাপ বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ মে ২০২৬
Trulli

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ, ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ