সর্বশেষ

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডা. তাসনিম জারা। তবে নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। তার সঙ্গে বর্তমান ক্ষমতাসীন হল বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

আজ সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তাসনিম জারা। সেখানে তিনি লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল।’ আরও দাবি করছেন যে, ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।

‘আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না’: যুবদল নেতা নয়ন

এ দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা দাবি করে তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোন দলের সাথে কখনো এমন কোনো আলোচনা করিনি। যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।

এমন কিছু কখনো ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?

রোববার সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুন ২০২৬
Trulli

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা