সর্বশেষ

ব্যাট হাতে জ্যোতির উন্নতি, র‌্যাঙ্কিংয়ে বড় লাফ ফারিহার

অনলাইন ডেস্ক

নারীদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ফারিহা তৃষ্ণার। ব্যাটারদের র‌্যাংকিংয়ে নিগার ৪ ধাপ এবং বোলারদের তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তৃষ্ণার।

আজ নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিগার। স্কটিশদের বিপক্ষে ৩৯ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন নিগার। দুই ম্যাচের দু’টিই হারে বাংলাদেশ।

দল হারলেও ব্যাট হাতে দারুন পারফরমেন্সে টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে উঠেছেন নিগার। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন তিনি। এছাড়া ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সোবহানা মোস্তারী এক ধাপ এগিয়ে ৪৬তম স্থানে এবং স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১২ রান করায় নয় ধাপ পিছিয়ে ৪৭তম স্থানে নেমে গেছেন শারমিন আক্তার। ত্রিদেশীয় সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছেন ফারিহা নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রানে ২ উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রাবেয়া খান। ৬৩৭ রেটিং নিয়ে আগের মতো ১৭তম স্থানে আছেন এই লেগ স্পিনার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১ উইকেট নেন তিনি। পাঁচ ধাপ এগিয়ে ৭৪তমস্থানে আছেন আরেক পেসার মারুফা আক্তার।

এদিকে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের পেসার লিনজি স্মিথ। তার রেটিং ৭৩৫। তবে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ইংল্যান্ডের ফ্রেয়া কেম্প। ২২৪ ধাপ এগিয়ে এখন ৮৬তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

লিটনের চোখে মেসি শুধু সেরাদের একজন নন, সবার ওপরে

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুন ২০২৬
Trulli

ব্যাট হাতে জ্যোতির উন্নতি, র‌্যাঙ্কিংয়ে বড় লাফ ফারিহার