সর্বশেষ

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১জন শিশু মারা গিয়েছে। একই সময়ে ১ হাজার ২১০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫২ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৪জন শিশুই ঢাকা বিভাগের।

দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৫৫ শিশুর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০১।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৯০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১১জন শিশুর।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ১জন শিশু মারা গিয়েছে। একই সময়ে ১ হাজার ২১০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫২ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৪জন শিশুই ঢাকা বিভাগের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১৩০ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৪৩৯ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৪ হাজার ৫৭২ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন শিশু। তাদের মধ্যে ৯ হাজার ১৯১ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫৫ হাজার ৯৪২।

আশুলিয়ার ধামসোনায় বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা, চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ জুন ২০২৬
Trulli

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল