সর্বশেষ

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিল আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলায় বিএনপিতে যোগ দিয়েছে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ১২ শত নেতাকর্মী। গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ডা. কেএম বাবরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেয় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, ইমরুল মিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। এ সময় সাংসদ ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।
বিএনপিতে যোগদানকারী নবাগত নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আশুলিয়ার ধামসোনায় বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা, চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুন ২০২৬
Trulli

গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিল আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী