সর্বশেষ

হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ হাজি

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্যমতে, দেশে ফেরা হাজিদের মধ্যে ২ হাজার ৫০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২২ হাজার ৮৭৭ জন বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন

এদিকে হজ চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ১১ জনের মৃত্যু হয়েছে মদিনায়। জেদ্দা, মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২৫১ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সৌদি আরবের মেডিকেল সেন্টার মক্কা ও মদিনায় মোট ৫৫ হাজার ২৮৬ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে আইটি হেল্পডেস্ক ২৫ হাজার ১০০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

আজ পবিত্র হজ

চলতি বছরের হজ কার্যক্রমের বহির্গামী ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট ৩০ মে শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুন ২০২৬
Trulli

হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজার ৩৭৭ হাজি