সর্বশেষ

শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব -৮ এর জালে গাঁজাসহ আটক

এম জাফরান হারুন

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। সুনামের সহিত চলছে তাদের বিভিন্ন অভিযান। অপরাধ অপরাধী সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে তারা জিরোটলারেন্জে রয়েছে সবসময়।

তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল শুক্রবার (৫ জুন-২৬) সকালে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ী’কে মাদক সহ গ্রেফতার করেন।

টাংগাইল সদরের মাকোরকোল পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম

র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে যাত্রীবাহী বাসে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশী কার্যক্রম পরিচালনা কালে জনৈক মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা বহনকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে পরবর্তীতে তার অপর সহযোগী জামাল মৃধা’কে গ্রেফতার করে পটুয়াখালী দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

সাভারে তিন ডাকাত গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জুন ২০২৬
Trulli

শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব -৮ এর জালে গাঁজাসহ আটক