সর্বশেষ

সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ভাইরাল সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের জন্য সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের নামে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন-২৬) বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্য তার ভেরিফাই ফেসবুক একাউন্টের মাধ্যমে জানান দেন।

তিনি বলেন, তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অর্থ সংগ্রহ কার্যক্রম নিয়ে অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে তার নির্দেশনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাউফলে নৌ পথে আইন-শৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগিরই তিন ভাইয়ের নামে একটি সরকারি ব্যাংকে যৌথ হিসাব খোলা হবে, যা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এখন পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সংগৃহীত সব অর্থ ওই হিসাবে জমা রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া হিসাব নম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে যে কেউ সরাসরি অর্থ সহায়তা পাঠাতে পারেন।

ইউএনও সালেহ আহমেদ আরও জানান, তিন ভাইয়ের খাবার, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ওই হিসাব থেকে বহন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদের অর্থায়নে তাদের পরিবারের প্রয়োজন বিবেচনায় একটি পাকা টয়লেট ও পুকুরের ঘাট নির্মাণ করা হবে।

তিনি বলেন, বর্তমানে প্রতিবেশী অমিত দাস উপজেলা প্রশাসনের সমন্বয়ে তিন ভাইয়ের জন্য অর্থ সংগ্রহ করছেন। এর বাইরে যারা অর্থ সংগ্রহ করেছেন বা করছেন, তাদের সংগৃহীত অর্থ তিন ভাইয়ের যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর

উল্লেখ্য, সম্প্রতি মায়ের মৃত্যুর পর চাঁদকাঠি গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন তিন ভাইয়ের মানবেতর জীবন যাপনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে তাদের সহায়তায় এগিয়ে আসেন অনেক শুভাকাঙ্ক্ষী।

তবে সচেতন মহল জানান- এভাবে এরকম অনেক ভুক্তভোগী পরিবার রয়েছে বাউফল উপজেলায়। তারা লাজ-লজ্জায় অসহায় জীবন যাপন করলেও কাউকে কিছু বলতে পারেন না। তাদেরও খোঁজ-খবর নিয়ে যেন উপজেলা প্রশাসনের প্রধান মানবিক মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন। এহেন কর্মকাণ্ডের সাধুবাদ জানাই।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জুন ২০২৬
Trulli

সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র