নারায়ণগন্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর হাইভোল্টেজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড়ে পুরো স্কুল প্রাংগন যেন এক উৎসবের নগরীতে পরিণত হয়।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে মুড়াপাড়া ইউনিয়ন ৪-৩ গোলে টাইব্রেকারে ভোলাব ইউনিয়নকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুড়াপাড়া ইউনিয়ন টিম।
বিকেলে স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই বলেন। তিনি দর্শকদের দুই হাত তালির মাধ্যমে সকলকে জোড়ে “খেলাকে হা এবং মাদককে না” বলার আহ্বান জানান। সুস্থ সমাজ গঠনে এমন ফুটবল টুর্নামেন্ট রূপগঞ্জে বারবার আয়োজনের আশ্বাস দেন তিনি।
বিকাল ৪টায় শুরু হওয়া এই মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয় মুড়াপাড়া ইউনিয়ন বনাম ভোলাব ইউনিয়ন । খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে একবার মুড়াপাড়া ইউনিয়ন ও আবার ভোলাব ইউনিয়ন প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মুড়াপাড়া ইউনিয়ন ও ভোলাব ইউনিয়ন গোল শুন্য ড্র করে মাঠ ছাড়ে এবং খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। উভয়দল খেলার শুরু থেকে শেষ অবধি বেশ কিছু সুযোগ তৈরি করলেও ০-০ রেজাল্টে মাঠ ছাড়ে।মুড়াপাড়া ইউনিয়ন টিম গোলকিপারের কল্যাণে ৪-৩ গোল বিজয়ী হয়। । মাঠের এই জমজমাট লড়াই আনুমানিক ২০ হাজার দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
ফাইনাল ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃনুরুজ্জামান খান চেয়ারম্যান এন জেড গ্রুপ ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোঃওয়াহিদুল ইসলাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম ফারুক খোকন,১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সাঃসম্পাদক এবং সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি।এ ছাড়াও উপস্হিত ছিলেন মুড়া পাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ আব্দুল মজিদ ভূইয়া, ভোলাব ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, মোঃ আল আমিন সরকার, ট্রেজারার, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি, সৈয়দ গোলাম রূপস, সহ-সভাপতি, স্বাধীনতা ফুটবল ক্লাব (বাফুফে) এবং ম্যানেজার আব্দুর রাজ্জাক জুয়েল মুড়াপাড়া ইউনিয়ন টিম , ম্যানেজার মোঃ সজল মিয়া ভোলাব ইউনিয়ন টিম।
খেলাটি সফলভাবে সম্পন্ন করতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ মনির হোসেন, ক্রীড়া কমিটির সদস্য জুয়েল সরকার, রেজাউর রহমান রিপন, ঈসমাইল, অর্ণব, রবিন ও সম্রাটসহ কমিটির সকল সদস্য মাঠের শৃঙ্খলা ও সার্বিক তত্ত্বাবধানে নিরলস দায়িত্ব পালন করেন। স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে রূপগঞ্জের ফুটবল উন্মাদনা আবারও প্রাণ ফিরে পেয়েছে।










