একটানা ভারী বৃষ্টিতে বাউফলে পানের বরজে ধস, ১৫ লক্ষাধিক টাকার ক্ষ’তি, দিশেহারা পানচাষিরা

এম জাফরান হারুন

 একটানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস পৌরসভার ১ নং ওয়ার্ডে পানের বরজ ধসে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পানচাষি তিনজন। বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, অতিবৃষ্টির কারণে একের পর এক পানের বরজ ভেঙে পড়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক বেলায়েত খান (৭০) জানান, জীবনের সব সঞ্চয় পানের বরজে বিনিয়োগ করেছি। কিন্তু টানা বৃষ্টিতে এবং কিছু বাতাস হওয়ায় পানের বরজ ধসে পড়ায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “আমার সম্বল শেষ হয়ে গেছে। এখন কীভাবে আবার বরজ তুলব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। যা ছিল, সবই বরজের পেছনে খরচ করেছি।”

আরেক কৃষক মো. জাকির হোসেন গাজী (৫০) জানান, তার ছয় সদস্যের সংসার ও তিন সন্তানের লেখাপড়ার খরচ পুরোপুরি পানের বরজের আয়ের ওপর নির্ভরশীল। বরজ তৈরির জন্য ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। কিন্তু বরজ ধসে পড়ায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগন্জের রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

তিনি বলেন, “সবকিছুই এই বরজের আয়ের ওপর চলত। এখন সব শেষ হয়ে গেছে। সরকারের সহযোগিতা সাহায্য কামনা করছি।”

ক্ষতিগ্রস্ত আরেক কৃষক জাহাঙ্গীর হোসেন কালাই (৪০) বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে পানের বরজ করেছি। আমার ছয় সদস্যের পরিবারের একমাত্র আয়ের উৎস এই বরজ। টানা বৃষ্টিতে বরজ ধসে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, “এখন আমি পথে বসে গেছি। ব্যাংকের কিস্তি, সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়া কীভাবে চালাব, বুঝতে পারছি না।”

তারা জানান, দ্রুত সাহায্য সহযোগিতা চাই। তাহলে আবার বরজ ঠিক করতে পারবো। নাহয় ধ্বংস হয়ে যাবো বলে আহাকার চলছে তাদের পরিবারের মাঝে বলে জানান।

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি

স্থানীয় পানচাষিদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি আর্থিক সহায়তা, কৃষি পুনর্বাসন এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হোক, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৬
Trulli

একটানা ভারী বৃষ্টিতে বাউফলে পানের বরজে ধস, ১৫ লক্ষাধিক টাকার ক্ষ’তি, দিশেহারা পানচাষিরা