বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে তিনি আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স ২৬ হাজার ৪২০ কোটি টাকা

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পণ্যের বৈচিত্র্য ও গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়িতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।

১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আতিথেয়তার দায়িত্বে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব ও এম. মহিউদ্দিন চৌধুরীসহ ইতালি ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। কর্মশালার শেষপর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য ও সেবার বিভিন্ন দিক উপস্থাপন করে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৬
Trulli

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত