চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিতাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওই সব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

শুক্রবার (১০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৬২.২৫ শতাংশ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৬
Trulli

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত