সর্বশেষ

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ
আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতকে উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই-বোন, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের বিমান টিকিটের মূল্য কমিয়ে আনা এবং দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
আমার প্রত্যাশা, বিমানের সুনাম আবারও আগের জায়গায় ফিরে আসবে।রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা।
আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ট করতে চিনি ও কলা অর্পণ করেন। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আবহে রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৬ জুলাই ২০২৬
Trulli

প্রবাসীদের বিমানভাড়া কমাতে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী