সর্বশেষ

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন

সাভার প্রতিনিধি

সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি নোয়া (মাইক্রোবাস) গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে এই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাবতলী থেকে ছেরে আসা সাভার অভিমুখে যাওয়ার পথে আলমনগর লেনে এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে গাড়ির চালক ও আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মকিমপুরের উন্নয়নে এমপি জসিম উদ্দিনের নতুন ভবন নির্মাণ সড়ক সংস্কারের প্রতিশ্রুতি: পর্যটনকেন্দ্রর ঘোষণা

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি মাইক্রোবাস সাভারের দিকে যাচ্ছিল। আলমনগর এলাকায় পৌঁছালে চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক গাড়িটি থামিয়ে দেন। এসময় গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুলাই ২০২৬
Trulli

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন