সর্বশেষ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘হত্যাকারী’ মোজাফফর সেনা হেফাজতে

অনলাইন ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। যে আইনে শহীদ রাষ্ট্রপতি হত্যার বিচার করা হয়েছিল সে আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে।’

মকিমপুরের উন্নয়নে এমপি জসিম উদ্দিনের নতুন ভবন নির্মাণ সড়ক সংস্কারের প্রতিশ্রুতি: পর্যটনকেন্দ্রর ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার।’

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ জুলাই ২০২৬
Trulli

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘হত্যাকারী’ মোজাফফর সেনা হেফাজতে