সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারে : ২৫ হাজার জরিমানা

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারে ২৫ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কে অবস্থিত বিভিন্ন বিরিয়ানি হাউজে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে শহীদ আলাউল ইসলাম সড়কের বিরিয়ানি হাউজগুলোতে বিশেষ তদারকি চালানো হয়। অভিযানকালে আনিছজ্জামানের ঢাকা কাচ্চি বাড়িতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় শাহী নান্না বিরিয়ানি হাউজ ও বিসমিল্লাহ বিরিয়ানি হাউজও তদারকি করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল

এসব প্রতিষ্ঠানের রান্নাঘর ও শোরুমে ক্ষতিকর বা নিষিদ্ধ কোনো উপাদান, যেমন ফুড কালার, কেওড়া জল বা অন্যান্য অননুমোদিত উপাদান পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের নিষিদ্ধ উপাদান ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় সার্বিক সহযোগিতা করেন পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক (লার্জ), সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বঙ্গোপসাগরে হতে পারে ৪-৬ লঘুচাপ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জুলাই ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারে : ২৫ হাজার জরিমানা