সর্বশেষ

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

মকবুল হোসেন, ময়মনসিংহ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা গ্রহণ করতে হবে পরিবারকেই। একটি রাষ্ট্রের নাগরিকদের সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক, ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য।

চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব থেকে শুরু করে সন্তানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে একজন সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান যেমন মাদক থেকে শুরু করে সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তেমনি দেশগঠনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিক। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করবে এবং করে চলেছে। সমাজ থেকে মাদক নির্মূল করা, একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকবিরোধী, সে বিষয়টি বোঝানোর স্বার্থেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

আজ, ১৮ জুলাই শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় বনাম সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

উৎসবমুখর পরিবেশে আয়োজিত মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ নগরীর বিভিন্ন স্তরের নাগরিকগণ উপভোগ করেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জুলাই ২০২৬
Trulli

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী