সর্বশেষ

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পরমাণু শক্তি সংস্থা। আন্তর্জাতিক সুরক্ষায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই হামলার খবর নিশ্চিত করে। তবে এই হামলার ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল।
সম্প্রতি অঞ্চলটিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী একের পর এক হামলা চালিয়ে আসছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করছে এমন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
দুই দেশের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলা এমন এক সময়ে ঘটছে, যখন গত জুন মাসেই পাকিস্তানের মধ্যস্থতায় তারা যুদ্ধ বন্ধ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।  তবে সেই শান্তি প্রক্রিয়াকে উপেক্ষা করেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ বললেন ট্রাম্প
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জুলাই ২০২৬
Trulli

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র