সর্বশেষ

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে (১৪) স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! প্রারণার অভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। আটক নাইম হোসাইন উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির বাবার একটি মুদি দোকান রয়েছে। বুধবার সকালে তার শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে সকালের নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় তার বাবা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে দোকানে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে বুধবার রাত্রে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে পরিবারকে বিস্তারিত জানায়।
পরে দোকানে থাকা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে তার বাড়ি থেকে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

যমুনায় বেপরোয়া অবৈধ বালু উত্তোলনে হুমকিতে জনপদ ও জাতীয় গ্রিড

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। নাইমকে আটক করে থানায় আনা হয়। শিশুটি ভয়ে অসুস্থ্য হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে প্রাথমিক চিকিৎসা করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (যার মামলা নাম্বার ৩১। তারিখ ২৩ জুলাই)। #

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ জুলাই ২০২৬
Trulli

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক