সর্বশেষ

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬ইং) র‍্যাব-৪ এর দায়িত্বে থাকা অফিসার জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগর ক্যাম্পের সদস্যরা আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

কক্সবাজারে বাড়িতে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকা উদ্ধার, নারীসহ আটক ৩

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৪ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রাজনীতির আড়ালে বা অন্য কোনো পরিচয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

এদিকে স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সফল অভিযান পরিচালনার জন্য র‍্যাব-৪-এর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুলাই ২০২৬
Trulli

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার