সর্বশেষ

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

বেনাপোল প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত-এর উদ্যোগে পৌরগেটে এলাকায় বিভিন্ন রকম ফলজ ও বনজ বৃক্ষ রোপণর মধ্যদিয়ে এ কর্মসূচি উদ্ভোদন করা হয়। এ সময় উদ্যোক্তারা জানান, বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে পৌর এলাকায় ৫০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা আছে। তারই অংশ হিসেবে আজ ২ শত ফলজ, বনজ ও ঐষধী বৃক্ষ রোপণ করা হয়।

উন্নয়ন ও মানবিকতার অনন্য প্রতীক মাহমুদুল হাসান আলাল: ভাইয়ের আদর্শেই আধুনিক বিরুলিয়া গড়ার প্রত্যয় আনোয়ার হোসেনের

আরো বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি নাসিমুল গনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, পুটখালী ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলু, মুনতিসিন বিল্লাহ সাগর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, আহম্মদ আলী সোহাগসহ অসংখ্য নেতাকর্মী।

ঢাকা থেকে বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুলাই ২০২৬
Trulli

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন