সর্বশেষ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা

অনলাইন ডেস্ক

গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, দেশের ও জনগণের স্বার্থে সংসদের ভেতরে এবং বাইরে সরকারের ভালো উদ্যোগগুলোতে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তার বিরুদ্ধেও দলটি অবস্থান নেবে। তবে সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।তিনি বলেন, রাজপথের আন্দোলনগুলোও অহিংস পদ্ধতিতে পরিচালনা করতে চায় জামায়াতে ইসলামী।পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং সংসদের ভেতরে-বাইরে জামায়াতের ভূমিকা নিয়ে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

গোলাম পরওয়ার জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন করা না হলে রাজনৈতিক অস্থিরতা বা নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন জামায়াত আমির।

মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরাও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান আরও পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল নিয়ে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত থাকলে তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার কথাও তারা বলেছেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বৈঠকে দেশের চলমান নানা সংকট নিয়েও আলোচনা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনদুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

গোলাম পরওয়ার বলেন, জনমত গঠন এবং জাতীয় ঐকমত্য তৈরিতে ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন জামায়াত আমির।

তিনি জানান, সংবাদ প্রকাশের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে বলে মত দিয়েছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জামায়াতের ভুল-ত্রুটি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহীরা চাকরির নিরাপত্তাসহ ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক মিডিয়ায় বেতন কাঠামো ও ওয়েজ বোর্ডসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধার ঘাটতি রয়েছে।

জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই এগোচ্ছে বিএনপি: আমির খসরু

গোলাম পরওয়ার বলেন, এসব সমস্যা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে এবং সমাধানে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন দলটির আমির।

মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী, সম্পাদক, হেড অব নিউজ ও প্রধান বার্তা সম্পাদকরা অংশ নেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতারাও উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ সেপ্টেম্বর ২০২৬
Trulli

গণভোটের রায় বাস্তবায়ন না হলে নতুন রাজনৈতিক সংকটের আশঙ্কা