আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইল পশ্চিম পাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী ফারুক খন্দকারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মুরব্বিয়ান, জনসাধারণ, শ্রমিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মেম্বার পদপ্রার্থী ফারুক খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।এ সময় ফারুক খন্দকারের বাবা মো. আবুল কাশেম খন্দকারসহ এলাকার মুরব্বি, শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন


















