সর্বশেষ

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

সরকার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। সকাল ৭টায় শুরু হয় ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচির উদ্বোধনী আয়োজন।

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে আয়োজিত এই লংমার্চকে সাধারণ মানুষের কর্মসূচি হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, যারা নতুন করে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করছে, চাঁদাবাজিতে জড়িত এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এই কর্মসূচি।

ছয় দফা না মানলে সরকারের পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি বলেন, যত বাধা-বিপত্তিই আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

নাহিদ বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এই লংমার্চ। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা যারা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। তিনি আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ।

সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ লংমার্চের আয়োজন করেছে।

কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের শীর্ষ নেতারা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম