সর্বশেষ

সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনায় গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ যে বক্তব্য দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে যেন দেশে বড় ধরনের কোনো অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয় সন্ত্রাসীরা তাকে থানায় নিয়ে গিয়ে নাজেহাল করেছে।

ছয় দফা না মানলে সরকারের পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিফাতকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভালোয় ভালোয় তাকে মুক্তি দেওয়া উচিত। তা না হলে অতীতের বিভিন্ন আন্দোলনের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, কখন কোন ঘটনা বড় রাজনৈতিক পরিস্থিতির কারণ হয়ে দাঁড়ায় তা বলা যায় না।

তিনি বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করছেন না। তবে যে বিষয় নিয়ে ওই তরুণ প্রতিবাদ করেছে, সেই বিষয়টি নিয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাতের মতো প্রতিবাদী হয়ে উঠবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দফা হিসেবে বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব মেনে না নেওয়ার দাবি যুক্ত হবে।

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের