বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আয়োজিত সমাবেশ থেকে ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়াকে আবারও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় আশুলিয়ার গাজীরচট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘র ⁴৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু আব্দুল গফুর মিয়ার নাম চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুল গফুর মিয়া দীর্ঘদিন ধরে আশুলিয়া থানা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পুনরায় তাকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















