সর্বশেষ

হরমুজে বিকল্প নৌপথ নিয়ে ইরান-ওমানের আলোচনা, নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালিতে সীমিত আকারে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই।রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জানান, নতুন নৌপথ দিয়ে কোন জাহাজ প্রবেশ করবে এবং কোন জাহাজ বের হবে—সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেহরানের হাতে থাকবে।

তবে যুক্তরাষ্ট্রের হামলা ও ইরান যেসব কর্মকাণ্ডকে শত্রুতামূলক বা অন্তর্ঘাতমূলক হিসেবে বিবেচনা করছে, সেগুলো বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিকে পুরোপুরি উন্মুক্ত করার নিশ্চয়তা দিচ্ছে না ইরান।ইরান ও ওমানের আলোচনায় যে অস্থায়ী নৌপথের কথা রয়েছে, তার কিছু অংশ দুই দেশের জলসীমার মধ্য দিয়ে যাবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো।

রেজাইয়ের দাবি, বর্তমানে হরমুজ প্রণালি কার্যত পুরোপুরি বন্ধ। প্রতিদিন মাত্র সাত থেকে আটটি জাহাজ চলাচল করছে। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি জাহাজ ইরানের প্রয়োজনীয় পণ্য বহন করছে বলে জানান তিনি।তার ভাষ্য, কিছু জাহাজকে ওমানের কাছাকাছি জলসীমা দিয়ে চলাচলে মার্কিন বাহিনী সহায়তা করছে। কিন্তু এসব জাহাজ হামলার মুখে পড়ছে এবং অনেক ক্ষেত্রেই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছে না। তাই এ ধরনের সীমিত চলাচলকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হিসেবে দেখছে না তেহরান।

বেশি পেট্রল ব্যবহারকারীদের জন্য দাম দ্বিগুণ করল ইরান

এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। এর আওতায় ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা ছিল। কিন্তু বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে বিরোধ তৈরি হওয়ায় সেই সমঝোতা ভেস্তে যায় বলে রেজাই দাবি করেন।

ইরান শিগগিরই হরমুজের আশপাশে একটি নিয়ন্ত্রিত এলাকা ঘোষণার পরিকল্পনাও করছে। তেহরানের অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে এবং অনুমতি ছাড়া তারা হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না বলে জানান তিনি।সামরিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রেজাই। তার দাবি, ৪৮ ঘণ্টা আগে ইরানে তৈরি একটি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো একটি মার্কিন নৌযানের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালায়।

অর্থনৈতিক চাপের বিষয়টি অবশ্য গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন রেজাই। তিনি দাবি করেন, ইরানের কাছে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দেশটি এখনো তেল বিক্রি করে রপ্তানি আয় পাচ্ছে। যদিও মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথা জানা গেছে।

দিল্লির বিমানবন্দরে জলাবদ্ধতা, ব্যাহত বিমান চলাচল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

হরমুজে বিকল্প নৌপথ নিয়ে ইরান-ওমানের আলোচনা, নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে