সর্বশেষ

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১৩ জনই নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনিন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পদদলনের ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সর্বজনীন পূজা প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ভারী বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমেছিল। একপর্যায়ে ভিড়ের চাপে অনেকে পদদলিত হন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলে ধোঁয়াশায় সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশ আরও জানায়, আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এএনআইকে জানান, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, প্যান্ডেলে প্রবেশের গেটটি বেশ সরু ছিল। বের হওয়ার গেটটিও ছিল সংকীর্ণ। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তার মেয়ে ও নাতি এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

দারিদ্র্য দূরীকরণে সাশ্রয়ী আবাসন ও আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃ’ত্যু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ অক্টোবর ২০২৬
Trulli

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু