সর্বশেষ

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের আলোচনা, গুরুত্ব পেল কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার

অনলাইন ডেস্ক

ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতিকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহ-সভাপতি। রোববার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং অবকাঠামোগত প্রয়োজনের বিষয়গুলো ফিফা সভাপতির কাছে তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি।

ট্রানজিটে ঢাকায় ফিফা সভাপতি, সাক্ষাৎ বাফুফে কর্মকর্তাদের সঙ্গে

বাফুফের সহ-সভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, দেশের ফুটবলের বিভিন্ন বিষয় ইনফান্তিনোকে অবহিত করা হয়েছে। টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রয়োজন হলে ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাসও পাওয়া গেছে বলে তিনি জানান।

দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার পর্ব শেষ করে থিম্পুর উদ্দেশে রওনা হন ফিফা সভাপতি। ভুটানে দুই দিন অবস্থানের কথা রয়েছে তাঁর। আগামী ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতি হতে পারে। তবে ওই সময়ে বাফুফের কয়েকজন কর্মকর্তা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নেবেন।

সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে বিরুলিয়া চ্যাম্পিয়ন

এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ অক্টোবর ২০২৬
Trulli

বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের আলোচনা, গুরুত্ব পেল কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার