সর্বশেষ

হামের উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩১৯

অনলাইন ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত কিংবা রোগটির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন।

আমিনবাজারে ১০ হাজার টন বর্জ্য অপসারণ, সবুজায়নে বদলে যাচ্ছে মহাসড়কের পাশ

বুলেটিনের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জনের শরীরে।

এ সময়ে হাম বা সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এসব পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ অক্টোবর ২০২৬
Trulli

হামের উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩১৯