সর্বশেষ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে আনসার আলী (৫০) নামের এক মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত দুই দিন পর বিষয়টি জানাজানি হয়।

​রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ।

​নিহত আনসার আলী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসখাইল গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক এলাকার জিন্নাত আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ‘সোহাগ’ নামের একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

উখিয়ার রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ, পরিচয় মেলেনি কয়েকটি মরদেহের

​স্থানীয় বাসিন্দা ও বাড়িওয়ালা সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে আনসার আলীর কোনো সাড়াশব্দ বা খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে তাঁর ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা ঘরের কাছে গিয়ে ভেতরে তাঁর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।”

​তিনি আরও জানান,ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে বিদ্যুৎ টাওয়ার ও লোকালয়

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার